আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের
সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে
ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকে। ক্যাপিটল রোটুন্ডায় তাকে এ মেডেলটি পরিয়ে দেয়া হবে। মার্কিন পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও
ডেমোক্র্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১০ সালের ৫ই অক্টোবর ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার বিলটি
সর্বসম্মতিক্রমে পাশ হয়। বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ১৯৭৬ সালে গ্রামীণ
ব্যংক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র দূরীকরণে অন্যতম ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ
ইউনূস। বিশ্বের বহু দেশে ইউনূসের দারিদ্র দূরীকরণের ক্ষুদ্র ঋণ
পদ্ধতি অনুসরণ করা হয়। সারা বিশ্বে গ্রহণযোগ্যতা
পায় তার এ মডেল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক
পুরস্কার প্রেসিডেন্সিয়াল
মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি।
Thursday, March 7, 2013
এবার কলকাতার ‘নন্দিতা’ প্রিয়াঙ্কা
বারফি’র অটিস্টিক বাঙালি মেয়ে ঝিলমিল চ্যাটার্জিকে মনে আছে? সেই ঝিলমিল চ্যাটার্জিই
এবার ‘নন্দিতা’ সাজছেন ‘গুন্ডে’ চলচ্চিত্রের জন্য। অবশ্য ঝিলমিলের মতো
নন্দিতা অটিস্টিক নয়, সে হবে সুন্দর ও
সাহসী বাঙালি মেয়ে; যে প্রতিবাদ গড়ে তোলে কয়লা-মাফিয়া আর
গুন্ডাদের বিরুদ্ধে। কথাগুলো বলেছেন ‘ঝিলমিল’ আর ‘নন্দিতা’র মতো বাঙালি
মেয়ের নামচরিত্রে রূপদানকারী প্রিয়াঙ্কা চোপড়া।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের তথ্য অনুযায়ী, কলকাতাকেন্দ্রিক ঘটনা নিয়ে বলিউডে নতুন একটি চলচ্চিত্র তৈরি হচ্ছে। ‘গুন্ডে’ নামের এ চলচ্চিত্রের প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক আলী আব্বাস জাফর। এ ছাড়া, এতে আরও অভিনয় করছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। সম্প্রতি এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে কলকাতায়। শুটিং করতে এসে বাঙালি মেয়েদের সম্পর্কে প্রশংসা ঝরেছে সাবেক এই বিশ্বসুন্দরীর মুখ থেকে।
বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করে ভীষণ খুশি বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার ভাষ্য, ‘বাঙালি মেয়েরা অসীম সাহসী আর ভীষণ সুন্দর, যা আমার চরিত্রের সঙ্গে খাপ খায়। সাহসী ও সুন্দর বাঙালি মেয়ের মতো চরিত্রে অভিনয় করাটাই আমার পছন্দের।

Subscribe to:
Posts (Atom)