Friday, April 26, 2013

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আগামী দুই বছরেও না



বলিউডে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াপ্রথমেই অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি করার সময় তদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেকিন্তু সেই সম্পর্ক বেশিদূর যায়নিএক্ষেত্রে নিজ থেকেই পিছিয়ে যান অক্ষয়এরপর শহিদ কাপুরের সঙ্গেও প্রিয়াংকার সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়এমনকি শহিদের বাড়িতেও একসময় আবিষ্কার করা যায় প্রিয়াংকাকেগভীর প্রেমে জড়ালেও সেই সম্পর্ককে প্রিয়াংকা সব সময়ই বন্ধুত্ব বলে উড়িয়ে দিয়েছেন অন্যদিকে সর্বশেষ ডনছবিতে অভিনয় করতে গিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে সত্যিকারের সম্পর্কে জড়ান প্রিয়াংকাএই সম্পর্কের কারণে বেশ কিছুদিন স্ত্রী গৌরির সঙ্গে শাহরুখের সম্পর্কের টানাপড়েন শুরু হয়মিডিয়াও ফলাও করে প্রচার করতে থাকে এই সংবাদতবে দাপুটে অভিনেতা শাহরুখ সম্পর্কের পাঠ চুকিয়ে এখন মনোযোগী হয়েছেন নিজের কাজেসম্পর্কের বিষয়গুলোকে এখন আর প্রাধান্য দিচ্ছেন না তিনিএদিকে প্রিয়াংকা বর্তমানে বিগ বাজেটের পাঁচ পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেনএই ছবিগুলোর মাধ্যমে চলতি বছর ও সামনের বছরে এ অভিনেত্রী নিজের অবস্থান বলিউডে আরও শক্ত করতে পারবেন বলেও ধারণা করা হচ্ছেএদিকে ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকাআগামী দুই বছরেও বিয়ে করবেন না তিনিসম্প্রতি মিডিয়াকে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রীএ বিষয়ে প্রিয়াংকার ভাষ্য হচ্ছে, যে যত যাই বলুক না কেন আমি আমার কাজের প্রতি সব সময়ই দায়িত্বশীল থাকার চেষ্টা করেছি তারপরও দশ বছরের ক্যারিয়ারে অনেক গুঞ্জনই উঠেছে আমাকে নিয়েকিন্তু কোনটাই প্রমাণিত নয়সে যাই হোক, হয়তো বয়স কম ছিল বলে আমি নিজেও কিছু ভুলের মধ্যে জড়িয়েছিলামকিন্তু এখন আর ভুল করতে রাজি নইআগামী দুটি বছর আমার জন্য অনেক গুরুত্বপূর্ণতাই এখানেই শতভাগ মনোযোগী হতে চাইএতোটুকু বলতে পারি অন্তত আগামী দুই বছর কোন সম্পর্কে জড়াচ্ছি নাআর বিয়েতো অবশ্যই না

Tuesday, April 23, 2013

বাংলায় মুগ্ধ মুগ্ধা গডসে



বলিউডের অভিনেত্রী মুগ্ধা গডসে টালিউডের বাংলা চলচ্চিত্রের এতটাই ভক্ত বনেছেন যে, পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলা ভাষাটা তাঁর শেখা চাই-ই চাই

যেমন করেই হোক বাংলায় কথা বলা তিনি শিখবেনইএর জন্য যা যা করা দরকার তিনি তার সব কিছু করতে রাজিপিটিআইকে জানিয়েছেন মুগ্ধা

কিন্তু মারাঠি বংশোদ্ভূত বলিউডের এ মডেল ও অভিনেত্রীর হঠাৎ বাংলা শেখার শখ হলো কেন? মুগ্ধা জানিয়েছেন, ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেনের চলচ্চিত্র দেখে তিনি মুগ্ধএ দুজন পরিচালকের যেকোনো চলচ্চিত্রে তিনি অভিনয় করতে চান

নিজের আক্ষেপ প্রকাশ করে মুগ্ধা বলেন, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি নাআমি বাংলা ভাষা শিখতে যা যা করণীয় তাই করব

চোখের বালি’, ‘গয়নার বাক্সচলচ্চিত্রগুলো প্রশংসা করেছেন সাহেব, বিবি আউর গ্যাংস্টারতারকা মুগ্ধা

Friday, April 12, 2013

ইরানি বিজ্ঞানীর টাইম মেশিন আবিষ্কার



টাইম মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন- এমনটি দাবি করেছেন ২৭ বছর বয়সী ইরানি হাতুড়ে বিজ্ঞানী আলী রাজেঘীএই মেশিন দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যাবে এই টাইম মেশিন বাস্তবে কোন ঘটনা ঘটার আট বছর আগে ভবিষ্যদ্বাণী করতে পারে বলে তিনি দাবি করেছেনআলীর বিশ্বাস তার এই উদ্ভাবন ব্যবহার করে ইরান সরকার সায়েন্স ফিকশন সিনেমা ব্যাক টু দ্য ফিউচারের ঘটনা বাস্তবে ঘটাতে সক্ষম হবেমাইকেল জে ফক্স অভিনীত ব্যাক টু দ্য ফিউচার সিনেমায় দেখা যায় মার্টি মিকফ্লাই নামক এক যুবক দ্রুতগামী গাড়িতে করে অতীত ও ভবিষ্যতে ভ্রমণ করছে পাগলাটে এই বিজ্ঞানি যন্ত্রের নাম দিয়েছেন দ্য আরিয়ায়েক টাইম ট্রাভেলিং মেশিনইরানের সরকারী সংস্থা কৌশলী উদ্ভাবন কেন্দ্রে (Centre for Strategic Invention) আলী তার এই যন্ত্রের নিবন্ধনও করেছেযন্ত্রটি সক্রিয় করতে ব্যক্তির আঙুলের ছাপ প্রয়োজন হয় আর বাকি কাজটা যন্ত্রটি কতগুলো জটিল গাণিতিক হিসাব নিকাশের উপর ভিত্তি করে সম্পন্ন করেউদ্ভাবক তার এই যন্ত্রটির সফলতার ব্যাপারে চরম আশাবাদী, তার মতে এটি ৯৮ ভাগ নির্ভুল ফলাফল দেয়সে আরও বলে, এটা আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে না বরং ভবিষ্যতকে আপনার কাছে নিয়ে আসবে  ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সকে আলী বলেছেন, তার আবিষ্কৃত এই যন্ত্র সহজেই কম্পিউটার এর বাক্সে এর মধ্যে বহন করা যাবে এবং ব্যবহারকারী তার জীবনের আগামী ৫ থেকে ৮ বছরের ঘটনাসমূহের বিস্তারিত ভবিষ্যদ্বাণী জানতে পারবে  শুধু এই যন্ত্রই নয়, এর আগে আরও ১৭৯টি আবিষ্কারের পেটেন্ট করেছে আলীএ রকম একটি যন্ত্র তৈরি করতে পারায় আলী নিঃসন্দেহে আনন্দিততার বর্ণনা অনুযায়ী এই যন্ত্র আবিষ্কার করার চেষ্টারত সময়গুলো খুব বেশি আনন্দঘন ছিল না বরং পরিবার ও বন্ধুদের কাছ থেকে নেতিবাচক ব্যবহারই পেয়েছেনএ রকম একটি যন্ত্র তৈরি করে সে সৃষ্টিকর্তার সঙ্গে খেলার চেষ্টা করছে বলে পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধব তাকে তিরস্কার করেছে তারপরও আবিষ্কারকের দৃষ্টিভঙ্গি সূদুরপ্রসারী! তিনি মনে করেন এই আবিস্কার ইরানের শত্রু দেশগুলোর উপর প্রাধান্য বিস্তার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেসে আরও বলেন, আমেরিকানরা লাখ লাখ ডলার খরচ করে টাইম মেশিন বানানোর চেষ্টা করছে, সেখানে আমি নিতান্ত কম খরচে টাইম মেশিন বানিয়ে ফেলেছিতার পরবর্তী পরিকল্পনা হচ্ছে এই যন্ত্রের ব্যাপক উৎপাদনে যাওয়া চাইনিজরা তার আবিষ্কারকে নকল যেন না করতে পারে তা নিশ্চিত করার জন্য টাইম মেশিনের নকশা এখনও সে প্রকাশ করেনিতার ভাষায়, এ পর্যায়ে আমরা কোন প্রোটোটাইপ এখনও  তৈরি করছি না তার কারণ হলো চাইনিজরা এই আইডিয়া নকল করে রাতারাতি লাখ লাখ টাইম মেশিন  তৈরি করবে