Sunday, March 31, 2013

প্যারিসে গ্রাঁ প্রি জিতল ‘শুনতে কি পাও’



বিশ্বের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দ্যু রিল’-এ সেরা চলচ্চিত্র হিসেবে গ্রাঁ প্রি জিতে নিল বাংলাদেশের ছবি শুনতে কি পাওছবিটির চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক ও পরিচালক কামার আহমাদপ্রযোজক তাঁর স্ত্রী সারা আফরীনসিনেমা দ্যু রিল’-এর ৩৫তম আসরের সমাপনী অনুষ্ঠানের আয়োজন হয়েছিল গত শনিবার রাত আটটায়, প্যারিসের প্রখ্যাত জর্জ পম্পিদ্যু সেন্টারে জুরি কমিটির সদস্যরা সেখানে পুরস্কার ঘোষণা করেন এবং উৎসবের সর্বোচ্চ পুরস্কারটি কামার আহমাদের হাতে তুলে দেন
পুরস্কার তুলে দেওয়ার সময় জুরি কমিটির সদস্যরা বলেন, ‘কামার জানেন কীভাবে বৈরী পরিবেশের মধ্যে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে তাঁর বিষয় থেকে দূরত্বে থেকে একটি মানবিক ছবি তৈরি করতে হয়পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের ঐতিহ্যে শুনতে কি পাও দৃশ্যগত ঐকতান ও জীবনগাথাএ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতাবিভাগে শুনতে কি পাও অংশ নিয়েছিল অন্যান্য দেশের আরও ১০টি চলচ্চিত্রের সঙ্গেপ্যারিসে ফোনে যোগাযোগ করা হলে কামার বলেন, ‘পুরস্কার সব সময় আনন্দেরএ পুরস্কার আমাকে উদ্দীপ্ত করেছে, পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা দিয়েছে
শুনতে কি পাও এর আগে তিনটি প্রতিযোগিতামূলক ইউরোপীয় অনুদান পুরস্কার পেয়েছেপেয়েছে এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারিতে সেরা ভাবনার স্বীকৃতি ২০১২ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবেও ছবিটি আমন্ত্রণ পেয়েছিল
বাংলাদেশে ছবিটি এখনো প্রদর্শিত হয়নিকামার আহমাদ জানালেন, ‘আমরা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিতবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে ছবিটি কিছুদিন পর মুক্তি দেওয়ার কথা ভাবছিশুনতে কি পাও ছবিটির কাহিনি গড়ে উঠেছে ঘূর্ণিঝড় আইলায় আক্রান্ত সুন্দরবনের প্রেক্ষাপটে মানুষের জীবন ও সংগ্রাম নিয়ে

Saturday, March 30, 2013

ইসরাইলের ধ্বংস অনিবার্য - চমস্কি



বিখ্যাত মার্কিন চিন্তাবিদ ও ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি বলেছেন, ‘নৈতিক অধঃপতন এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার কারণে ইসরাইলের ধ্বংস অনিবার্য
সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন
চমস্কি বলেন, ‘সামরিক ও আধিপত্যকামী নীতির ফলে ইসরাইল নৈতিক অধঃপতনের শিকার হয়েছে এবং কোণঠাসা হয়ে পড়েছে
তিনি আরও বলেন, ‘ইসরাইলের ভবিষ্যত্ হলো বিলুপ্তি অর্থাত্ ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবেআর ইসরাইলের বিলুপ্তির দিন তেমন দূরে নয়
আরব বিশ্বের বিপ্লবগুলোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের ধরনকে পরিহাস করে চমস্কি বলেন, ‘জনমত জরিপে দেখা গেছে, মিসরের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ জনগণ আমেরিকা ও ইসরাইলকেই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে
তিনি মধ্যপ্রাচ্যের ব্যাপারে ওবামার বড় বড় প্রত্যাশাগুলোকে দুরাশা বা কল্পনা বলে অভিহিত করেছেনওবামার কথিত পরিবর্তনের স্লোগানও আশাবাদকে অর্থহীন বলেও মন্তব্য করেন চমস্কি

Thursday, March 28, 2013

মিলিওনিয়ার মালালা



স্মৃতিকথা প্রকাশের এক চুক্তি করে রাতারাতি মিলিওনিয়ার বনে গেছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাইএ চুক্তি অনুযায়ী তিন মিলিয়ন মার্কিন ডলারের (৩০ লাখ ডলার বা ২৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা) মালিক হয়েছে সেপশ্চিমা সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়
যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য গার্ডিয়ান’-এর খবরে জানানো হয়, এ বছরের শেষ নাগাদ তার স্মৃতিকথা প্রকাশিত হবেমালালার (১৫) স্মৃতিকথা নিয়ে প্রকাশিতব্য বইটির নাম হবে আই অ্যাম মালালাযুক্তরাজ্যে ও কমনওয়েলথ দেশগুলোতে বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান ওয়েইডেনফেল্ড অ্যান্ড নিকলসন
স্মৃতিকথা প্রকাশের বিষয়ে মালালার ভাষ্য, ‘আমি আমার গল্প বলতে চাইতবে এটা শুধু আমার একার গল্প নয়এটা পৃথিবীর ৬ কোটি ১০ লাখ শিশুর গল্প, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত
মালালা বলেছে, ‘আমি সেই প্রচারণার অংশ হতে চাই, যার মাধ্যমে পৃথিবীর সব শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাবেএটি তাদের মৌলিক অধিকার
মালালার কথা, ‘আমি আশা করছি, বইটি বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাবেএর মধ্য দিয়ে তারা জানতে পারবে, কিছু শিশুর জন্য শিক্ষার সুযোগ পাওয়া কতটা কঠিন
২০১২ সালের ৯ অক্টোবর তালেবানের গুলিতে মস্তিষ্কে মারাত্মক আহত হয় মালালা ইউসুফজাইআহত মালালাকে পাকিস্তানে কিছু দিন চিকিৎসা দেওয়ার পর যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে গত মাসে সে বাসায় ফিরে যায়বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যে বাস করছে মালালাসেখানকার একটি স্কুলে সে পড়াশোনা শুরু করেছে
তালেবানের গুলিতে আহত হওয়ার পর সাহসিকতার জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছে মালালাতাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে

Tuesday, March 19, 2013

ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা বেড়েছে বলিউডের প্রভাব



ভারতের রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার ৬০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়এবারের পুরস্কারে ভারতের ভিন্ন ভিন্ন ভাষা এবং ধারার ছবি ও কলাকুশলীরা জিতে নিয়েছে সম্মানজনক এই পুরস্কারতবে তার মধ্যেও গত বছরের তুলনায় বলিউড ছবি ও অভিনেতা-অভিনেত্রীদের প্রভাব চোখে পড়ার মতো এর মধ্যে গত বছর মুক্তি পাওয়া বলিউডের ছবি পান সিং তোমার’- এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সেরা অভিনেতার পুরস্কার দেয়া   হয়েছে ইরফান খানকে এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনিএদিকে ইরফান খানের পাশাপাশিঅনুমতিনামক মারাঠি ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান বিক্রম গোখেলঅন্যদিকে মারাঠি ছবি ঢংএ দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ঊষা যাদবএকই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার দেয়া হয়েছে শিবাজি পাতিলকেগত বছরের অন্যতম আলোচিত বলিউড ছবি ভিকি ডোনার’-এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন আনু কাপুর একই ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ডলি আলুওয়ালিয়া এবার সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে শব্দতামিল বিশ্বরূপমছবির জন্য সেরা নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ বিনোদনমূলক জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে বলিউডের ভিকি ডোনারও মালায়লাম ছবি ওস্তাদ হোটেলএদিকে জুরি অ্যাওয়ার্ডে ইশকজাদেছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরিণীতি চোপড়াএকই ক্যাটিগরিতে তালাশছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীএছাড়াচিত্রাঙ্গদাছবির জন্য ঋতুপর্ণ ঘোষকে দেয়া হয়েছে বিশেষ এই পুরস্কার অন্যদিকে চিটাগংছবিতে বলো নাগানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন শংকর মহাদেবানএছাড়া সেরা গানের পুরস্কারও পেয়েছে বলো নাগানটির জন্য সেরা গীতিকারের পুরস্কার দেয়া হয়েছে প্রসূন যোশিকে অন্যদিকে সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হয়েছেন মারাঠি গায়িকা আরতি এছাড়াও সেরা সাউন্ড রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে বলিউড ছবি গ্যাংস অব ওয়াসিপুরসেরা স্ক্রিনপ্লের জন্য পুরস্কার জিতেছে ওহ মাই গডঅন্যদিকে সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য পুরস্কার পেয়েছে বিদ্যা বালান অভিনীত ছবিকাহানী

Sunday, March 10, 2013

ইফ ইউ হেজিটেট ইউ লুজ



ইউ হেজিটেট ইউ লুজতুমি যদি দ্বিধা করো, তা হলেই তুমি হেরে যাবেআট বছর আগে বহু কষ্ট করে জোগাড় করা এক্সক্লুসিভ সাক্ষাৎকারের অনেকখানিই এখন ভুলে গিয়েছিখানিকটা বেরিয়েছে ছাপার অক্ষরেখানিকটা হয়তো কোনও ডিজিটাল টেপ রেকর্ডারের খাঁজে মমি হয়ে গিয়েছেকিন্তু এ কথাটা কোথাও লেখা থাকুক না থাকুক, ফুল ফুটুক না ফুটুক, আমার মনে থেকে যাক অবিরাম! থেকে যাবে!
তখন আনন্দবাজারে ভরপুর চাকরি করিউগো চাভেস কলকাতায়সম্পাদক মহাশয়ের কেন যেন মনে হয়েছিল, এ সাক্ষাৎকার আমিই নেব, নিতে পারব! কিন্তু আমার তো পা ভাঙা, ছুটিতে আছি, ক্রাচ নিয়ে হাঁটছিইত্যাদিআরে পারবি, ঠিক পারবি,’ বলেছিল আনন্দবাজারের আর এক স্টার রিপোর্টার, আমার এক কালের প্রতিবেশীবিষয়কে যদি ভালবাসিস, জার্নালিজমকে যদি ভালবাসিস, ক্রাচ-টাচ কোনও ব্যাপারই নাধুউউর
ব্যস, চোখে ঝিলমিল লেগে গেলএক পা ভাঙুক আর দুই, সাক্ষাৎকার আমি নিয়েই ছাড়ব
তার পর কত কাঠখড় পুড়িয়ে সেই সাক্ষাৎকারের টাইম বের করা গিয়েছিল, সে ইতিহাসে আর যাচ্ছি নামোদ্দা কথা, ঠিক হল, উনি এয়ারপোর্ট-এ বেরনোর আগে বাইপাসের এক পাঁচতারাতে দেখা হবে
সময় মতো পৌঁছে গেলাম
কিন্তু গিয়ে শুনি এক ঘণ্টা আগে বেরিয়ে গেছেনতার মানেটা কী? ইন্টারভিউ হবে না? খোঁড়া পায়ে জার্নালিজম-এর জন্য শহিদহওয়া বাতিল? ভেঙে পড়ি আর কী!আবার কাকুতিমিনতিকার যেন দয়া হলকোনও এক সরকারি অফিসারের গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হল এয়ারপোর্টআপাতত ওখানেই অপেক্ষা
প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর দোভাষীর সঙ্গে যিনি এলেন, আমেরিকানরা তাঁর নাম দিয়েছেকালো বাঁদর’ (আজ্ঞে হ্যাঁ, শোনা যায়, খুব রেগে গেলে চাভেসকে আমেরিকানরা এই নামেই ডাকতেন)
বাঁদর তো বোঝা গেল, রাগের নাম! কিন্তু কালো কেন? দিব্যি ফরসা, সুন্দর খেলোয়াড়ি চেহারাদেখলেই মালুম হয়, এক কালে প্যারাট্রুপার ছিলেনখুব দাপুটে, কিন্তু সব সময় একটা ছটফটে ভাবমনে হবে, এত-শত প্রোটোকলের আড়ালে একটা ছেলেমানুষি ধরে রেখেছেন সর্বাঙ্গে
উগো চাভেসের ছেলেমানুষির গল্পের কোনও অভাব নেইযখন যে দেশে যেতেন, লোকজন অবাক হয়ে দেখত প্রেসিডেন্ট এমন হয়! বিশেষ করে যে সব জায়গায় মানুষ আচরণে একটু বেশি সংযমী, আর মন্ত্রী-সান্ত্রিরা তো বেজায় রাশভারী, সেখানেও চাভেস নিজের মতোযে রাস্তা দিয়ে তাঁর গাড়ি যায়, তার দুধারে মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে, তিনি থেকে থেকেই নেমে পড়ে এগিয়ে যান, হাত মেলান দর্শকদের সঙ্গেবেজিংয়ে যে বাড়িতে তাঁকে থাকতে দেওয়া হয়েছিল, তার ভেতরে প্রশস্ত বাগান, চমৎকার সরোবরফলে তাঁর দেহরক্ষীরা মহা বিপদে পড়লেনকারণ, চাভেস কারও কোনও কথা শোনেন না, ইচ্ছে হলেই বাগানে হাঁটতে বেরিয়ে পড়েন, সরোবরের ধারে জগিং করে তিনি মহা খুশিআর চিনের প্রাচীর দেখার সময় তো তাবৎ প্রোটোকল, সমস্ত সফরসঙ্গী, নিরাপত্তারক্ষীদেরও পিছনে ফেলে ধাঁ দৌড়ওরে থামা, থামা! প্রেসিডেন্টকে কে থামাবেএক বার জাপানে না কোথায় সদ্য-আলাপ-হওয়া এক মন্ত্রী কিংবা অফিসারের চোখ টিপে ধরেছিলেন পিছন থেকে, মজা করে বলুন তো কে আমিগোছের ব্যাপার আর কীভেনেজুয়েলার মানুষ নাকি সচরাচর এই রকমই হয়ে থাকেন, দিলদরিয়া, খোলামেলা
এখানেও তো, রাজারহাটের গ্রামে গিয়ে দুম করে খেতে বসে গেলেন সবার মধ্যেএমন প্রেসিডেন্ট সত্যি-ই আগে দেখিনিসমস্ত প্রোটোকল ছাপিয়ে কোথায় যেন মানুষ চাভেস বেরিয়ে আসছেন সব সময়স্বতঃস্ফূর্ত, আবেগপ্রবণদাপুটে কিন্তু আন্তরিক,” গাড়িতে লিফ্টদেওয়ার সময় জানিয়েছিলেন সরকারি অফিসার
আমি অবশ্য দাপটটের পেলাম শুরুতেইজিজ্ঞাসা করেছিলাম, “আপনি বুশের সঙ্গে টক্কর দিচ্ছেন, কিন্তু আমেরিকাকে আটকাবার মতো সামরিক শক্তি, পরমাণু অস্ত্র আছে আপনাদের?” খুব এক চোট হাসলেনযেন না বুঝে কী একটা বলে ফেলেছিআপনারাও তো ব্রিটিশদের হটিয়েছিলেনসেটা কি অস্ত্রের জোরে?” তার পর বললেন, “অনেক দিন আগে লাতিন আমেরিকার মানুষ যুদ্ধ করে স্পেনীয় সাম্রাজ্যবাদকে লাতিন আমেরিকা থেকে উৎখাত করেছিলতাদের কিন্তু স্প্যানিয়ার্ডদের মতো সামরিক শক্তি ছিল নাপ্রায় দুশো বছর আগে লাতিন আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভার বলেছিলেন ‘when you hesitate you loose.’ আমি মনে করি, এটাই লাতিন আমেরিকার আত্মার মূল কথাযে কোনও যুদ্ধে জিততে হলে অস্ত্রই শেষ কথা নাভিয়েতনামের কথা ভাবুনআমাদের আসল অস্ত্র আমার দেশের, আমার মহাদেশের মানুষ
আপনি কি সোশালিস্ট?’
শুনুন, আমি রেভলিউশনে বিশ্বাস করিতবে এক নতুন ধরনের বিপ্লব, যার সঙ্গে গণতন্ত্রের কোনও বিরোধ থাকবে নাআমি মনে করি রেভলিউশনারি ডিমক্র্যাসি, এটাই আজকের নতুন পথমনে রাখতে হবে আজকের দুনিয়ায় কেউই কারও মডেল হতে পারে নাচিন, সোভিয়েত, চে গেভারা, কেউই আমার মডেল নাআর সমাজতন্ত্রের কথা যদি বলেন তা হলে আমি বলব আমি খ্রিস্টানস্বয়ং যিশু খ্রিস্ট সোশালিস্ট ছিলেনআমি তাই অবশ্যই সোশালিস্ট
শুনেছিলাম প্রেসিডেন্ট চাভেসকে এক বার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বন্দি করে অন্য এক জনকে প্রেসিডেন্ট করা হয়েছিলতার পর লক্ষ লক্ষ লোক রাষ্ট্রপতি ভবন অবরোধ করেএক ঘণ্টার নোটিস দেয় নতুন রাষ্ট্রপতিকে: চাভেজকে মুক্তি দাও, নয়তো তোমাকেই শেষ করবসত্যি, না গল্প? ওঁর মুখ থেকে শুনতে চাইছিলামবললেন: আরে সে খুব মজার গল্পঘুম ভেঙে দেখি আমার চার পাশের গার্ডের চেহারা পাল্টে গিয়েছেআমি তো ভাবলাম স্বপ্ন দেখছিতার পর হঠাৎ চার পাশের বৃত্তটা ছোট হয়ে এল আর বন্দুকধারী নতুন রক্ষীরা বলল, আপনি ক্ষমতাচ্যুত, আপনাকে গ্রেফতার করা হয়েছেতার পর আমায় হেলিকপ্টারে কোথায় একটা নিয়ে গিয়ে বলল, পিছন ঘুরে দাঁড়াওবুঝলাম ফায়ারিং স্কোয়াডমৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভাবলাম, মানুষের জন্য এত কিছু করলাম, পাশে থাকলাম, এত বিশ্বাস রাখলামতারা কোথায়? তার পর তো দাঁড়িয়ে আছি, গুলি আর চলে নাশুনি গার্ডদের মধ্যে কী নিয়ে যেন ধুম ঝগড়া হচ্ছেহঠাৎ কয়েক জন গার্ড আমায় ঘিরে ধরে বাকিদের বলতে লাগল, “একে যদি তোমরা গুলি কর, তা হলে আমরা তোমাদের গুলি করবতার পর দেখি একটি হেলিকপ্টার এসে থামলআমি ভাবলাম, এ বার হয়তো আমেরিকা উড়িয়ে নিয়ে যাবে কিন্তু হেলিকপ্টার দেখি কারাকাসে আমার প্রাসাদের দিকে এগোচ্ছেহাজার হাজার নিরস্ত্র মানুষ সেই প্রাসাদ ঘিরে রেখেছেবললাম না? যুদ্ধ জেতার জন্য সব সময় অস্ত্রের দরকার পড়ে নাপরে শুনলাম সেদিন কারাকাসের মানুষ বলেছিল, এই প্রাসাদ আমার
কারাকাসের প্রাসাদ ছেড়ে অনেক দূরের দেশে যাত্রা করেছেন চাভেসসে দেশে অভ্যুত্থান, অবরোধ, দাদাগিরি কিছুই চলে কি না, জানা নেই কারওচলুক না চলুক, জীবনের যে কোনও ছোট বড় লড়াইয়ে চোখের মণি চাভেসযে সময় কখনও অতীত হয় না, তার ছায়া হয়ে চাভেস বলে চলবেন, ‘ইফ ইউ হেজিটেট ইউ লুজ
manabzamin

Thursday, March 7, 2013

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন ড. ইউনূস



আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেলেভূষিত করা হবে ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকেক্যাপিটল রোটুন্ডায় তাকে এ মেডেলটি পরিয়ে দেয়া হবেমার্কিন পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছেএর আগে ২০১০ সালের ৫ই অক্টোবর ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়  ১৯৭৬ সালে গ্রামীণ ব্যংক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র দূরীকরণে অন্যতম ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূসবিশ্বের বহু দেশে ইউনূসের দারিদ্র দূরীকরণের ক্ষুদ্র ঋণ পদ্ধতি অনুসরণ করা হয়সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায় তার এ মডেলযুক্তরাষ্ট্রের সর্বোচ্চ  বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি