
বলিউডে ক্যারিয়ারের শুরু থেকে এখন
পর্যন্ত একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রথমেই অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি
করার সময় তদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে। কিন্তু সেই সম্পর্ক বেশিদূর যায়নি। এক্ষেত্রে নিজ থেকেই পিছিয়ে যান অক্ষয়। এরপর শহিদ কাপুরের সঙ্গেও প্রিয়াংকার সম্পর্ক নিয়ে কানাঘুষা
শুরু হয়। এমনকি শহিদের
বাড়িতেও একসময় আবিষ্কার করা যায় প্রিয়াংকাকে। গভীর প্রেমে জড়ালেও সেই সম্পর্ককে প্রিয়াংকা সব সময়ই বন্ধুত্ব বলে উড়িয়ে
দিয়েছেন। অন্যদিকে সর্বশেষ ‘ডন’
ছবিতে অভিনয় করতে গিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে সত্যিকারের সম্পর্কে জড়ান
প্রিয়াংকা। এই সম্পর্কের কারণে বেশ কিছুদিন স্ত্রী গৌরির সঙ্গে শাহরুখের সম্পর্কের টানাপড়েন শুরু হয়। মিডিয়াও ফলাও করে প্রচার করতে থাকে এই সংবাদ। তবে দাপুটে অভিনেতা শাহরুখ সম্পর্কের পাঠ চুকিয়ে এখন মনোযোগী হয়েছেন নিজের কাজে। সম্পর্কের
বিষয়গুলোকে এখন আর প্রাধান্য
দিচ্ছেন না তিনি। এদিকে প্রিয়াংকা বর্তমানে বিগ বাজেটের পাঁচ পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন। এই ছবিগুলোর মাধ্যমে চলতি বছর ও সামনের বছরে এ অভিনেত্রী নিজের অবস্থান বলিউডে
আরও শক্ত করতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকা। আগামী দুই বছরেও বিয়ে করবেন না তিনি। সম্প্রতি মিডিয়াকে
এমনটাই জানিয়েছেন এই
অভিনেত্রী। এ বিষয়ে প্রিয়াংকার ভাষ্য হচ্ছে, যে যত যাই
বলুক না কেন আমি আমার কাজের
প্রতি সব সময়ই দায়িত্বশীল থাকার চেষ্টা করেছি। তারপরও দশ বছরের
ক্যারিয়ারে অনেক গুঞ্জনই উঠেছে আমাকে নিয়ে। কিন্তু কোনটাই প্রমাণিত নয়। সে যাই হোক, হয়তো বয়স কম ছিল বলে আমি নিজেও কিছু
ভুলের মধ্যে জড়িয়েছিলাম। কিন্তু এখন আর ভুল
করতে রাজি নই। আগামী দুটি বছর আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এখানেই শতভাগ মনোযোগী হতে চাই। এতোটুকু বলতে পারি অন্তত আগামী দুই বছর কোন সম্পর্কে জড়াচ্ছি না। আর বিয়েতো অবশ্যই
না।
No comments:
Post a Comment