বলিউডের অভিনেত্রী মুগ্ধা গডসে টালিউডের বাংলা চলচ্চিত্রের এতটাই ভক্ত বনেছেন যে, পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলা ভাষাটা তাঁর শেখা চাই-ই চাই। যেমন করেই হোক বাংলায় কথা বলা তিনি শিখবেনই। এর জন্য যা যা করা দরকার তিনি তার সব কিছু করতে রাজি। পিটিআইকে জানিয়েছেন মুগ্ধা।
কিন্তু মারাঠি বংশোদ্ভূত বলিউডের এ মডেল ও অভিনেত্রীর হঠাৎ বাংলা শেখার শখ হলো কেন? মুগ্ধা জানিয়েছেন, ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেনের চলচ্চিত্র দেখে তিনি মুগ্ধ। এ দুজন পরিচালকের যেকোনো চলচ্চিত্রে তিনি অভিনয় করতে চান।
নিজের আক্ষেপ প্রকাশ করে মুগ্ধা বলেন, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি না। আমি বাংলা ভাষা শিখতে যা যা করণীয় তাই করব।
‘চোখের বালি’, ‘গয়নার বাক্স’ চলচ্চিত্রগুলো প্রশংসা করেছেন ‘সাহেব, বিবি আউর গ্যাংস্টার’ তারকা মুগ্ধা।
No comments:
Post a Comment