Saturday, March 2, 2013

সাতকানিয়ায় পুলিশের গুলিতে তিনজন নিহত, আহত ১৯



মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর থেকে টানা তিনদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের তৃতীয় দিনে শনিবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্ঘর্ষে তিনজন নিহত হয়েছেনআহত হয়েছে আরও ১৯ জনশনিবার দুপুরে সাতকানিয়া হাসমত আলী সিকদারের দোকান এলাকায় এই ঘটনা ঘটে
নিহত দুইজন হলেন- শিবির কর্মী শহিদুল ইসলাম (২৫), উছমান আলী (২৮) এবং জামায়াত কর্মী আবু তাহের (৩৬)
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
এদিকে এ ঘটনার পর শত শত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হলেও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকায় তাদের কোনো নিয়ন্ত্রণ নেইএ এলাকায় বিক্ষোভকারীরা সড়কের ওপর গাছের বড় বড় গুঁড়ি দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে
বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কড়া পুলিশ প্রহরা উপক্ষো করে সাতকানিয়া-লোহাগাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা

No comments:

Post a Comment