Saturday, March 2, 2013

কলকাতায় বাংলাদেশী নায়িকা জয়া



টিভি নাটকে কাজ করে জয়া আহসানের অভিনয় জীবন শুরু হয়েছিলএ মাধ্যমে অভিনয় করে জানান দিয়েছিলেন তিনি ভিন্ন পথের যাত্রীতবে সাম্প্রতিক সময়ে জয়া চলচ্চিত্রে কাজ করে বেশি আলোচিত হয়েছেনমাঝে গেরিলাচোরাবালিচলচ্চিত্র কাজের মাধ্যমে তিনি দেশীয় চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করেছেনএবার দেশের বাইরের দর্শকদের মুগ্ধ করার পালাগত ১ মার্চ ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে টালিগঞ্জে জয়ার অভিনীত প্রথম চলচ্চিত্র আবর্তপরিচালনা করেছেন অরিন্দম শীলআর এই চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় গত ২২ ফেব্রুয়ারিএ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই মাঝে কলকাতা গিয়েছিলেন জয়াএরপর গেল ২৭ ফেব্রুয়ারি আবার কলকাতায় গেলেন তিনিউল্লেখ্য, শ্যামল, চারু, হরি, দুলি, রুনু ও শ্যামলেন্দু-সত্যজিত্ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের এই চরিত্রগুলোর নাম একই সঙ্গে রয়েছে আবর্তচলচ্চিত্রেকলকাতায় মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়এ ছবির পরিচালক অরিন্দম দা অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছেনআমি আমার সবটুকু উজাড় করে কাজ করেছিআমি চেষ্টা করেছি ভালো কিছু করারকাজটি করে আমার অনেক ভালো লেগেছেএখন দর্শক এতে আমাকে গ্রহণ করলেই আমি সার্থক মনে করব নিজেকেএই চলচ্চিত্র ছাড়াও জয়া আহসান এখন দুটি নতুন চলচ্চিত্রের কাজ করছেনএর মধ্যে একটি হলো সাফিউদ্দিন সাফি পরিচালিতপূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, অন্যটি সামুরাই মারুফ পরিচালিত পারলে ঠেকা প্রথম চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে কাজ করছেন শাকিব খানআর পারলে ঠেকা চলচ্চিত্রে জয়া একজন ব্যান্ডশিল্পীর চরিত্রে অভিনয় করছেনএই চলচ্চিত্রের কাজ করতে গিয়ে তাকে নিজ কণ্ঠে গান গাইতেও হয়েছেএ প্রসঙ্গে জয়া আহসান বললেন, “পারলে ঠেকা ছবিতে আমাকে একটু ভিন্ন চরিত্রেই আবিষ্কার করবেন দর্শকরাআমি আসলে একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে চাই নানতুন এই ছবিতে অভিনয় করার সঙ্গে সঙ্গে আমি গানও করেছিঅবশ্য গানটা আমি অনেক আগে করতামআমি গান শিখেও ছিলামসেই অভিজ্ঞতাটা এবার কাজে লাগালামতবে নিয়মিত গান করার কোনো ইচ্ছে আমার নেইআমি অভিনয় করতেই বেশি ভালোবাসি অভিনয় নিয়েই থাকতে চাই

No comments:

Post a Comment