Saturday, March 2, 2013

হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল , রাজনৈতিক ভাষ্যকার



হঠাৎ করেই যেন সবকিছু ওলট-পালট হয়ে গেলচরম এক অস্থিরতা চারদিকেমানুষের মনে কোন শান্তি বা স্বস্তি নেইরাজনৈতিক পর্যবেক্ষকরাও বেকুব বনে গেছেনতারা বলছেন, যুদ্ধাপরাধের বিচার হবে- এতে কার কি বলার আছে, কেবল মাত্র সংক্ষুব্ধ দল বা ব্যক্তি ছাড়াপরিস্থিতি এমনটাই ছিলপ্রধান বিরোধী দল বিএনপির পক্ষে অবস্থান নেয়া ছিল সত্যিই কঠিনকারণ, দলের দুজন নেতা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে বিচারের অপেক্ষায় রয়েছেনএর মধ্যে শাহবাগে গণজাগরণহয়ে গেলএটাও এক নাটকীয় ঘটনাকয়েকজন ব্লগার এ ঘটনা ঘটিয়েছেন এখন আর কেউ এটা বিশ্বাস করে নাশুরুতে তাই মনে হতোটাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বিষয়টি খোলাসা করে দিয়ে গেছেযুদ্ধাপরাধের তিনটি মামলার রায় হয়েছেআবুল কালাম আযাদের রায় নিয়ে তেমন হইচই হয়নিকারণ হতে পারে দুটোতার এখন আর কোন দল নেইবহু আগে জামায়াতে ইসলামী ছেড়েছেনদুই নম্বর হতে পারে তার প্রতীকী ফাঁসি নিয়ে কারও মাথাব্যথা নেইতিনি কোন দূরদেশে অবস্থান করছেনকিভাবে তিনি গেলেন বা কোথায় আছেন তা এখনও রহস্যঘেরাসমালোচকরা নানা কথাই বলেনএর মধ্যে যুক্তি আছে, নেইও  আবদুল কাদের মোল্লার মামলার রায় নিয়েই যত গোলমালযাবজ্জীবন সাজা মানতে পারেননি তরুণরাতাই তারা শাহবাগে জাগরণের চেষ্টা করেনসরকারের পৃষ্ঠপোষকতায় তারা সফল হনবিরোধী বিএনপিও এতে সমর্থন দেয়আইন সংশোধন হয় দ্রুততম সময়ের মধ্যেহিউম্যান রাইটস ওয়াচ এ প্রসঙ্গে বলেছে, ‘যে দেশে আইনের শাসন নিয়ে সরকার পরিচালিত হয় সেখানে আদালতের রায় তাদের পছন্দ না হলে তারা আদালতের সেই রায়কে পাল্টে দিতে একটি আইন করতে পারে নাএক্ষেত্রে আইনের যে সংশোধনী আনা হয়েছে তাতে বিচার প্রক্রিয়া যে প্রশ্নবিদ্ধ তাতে কোন সন্দেহ নেইএ কথা ঠিক, শাহবাগের আন্দোলন মিশরের তাহরির স্কোয়ার অথবা যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখলের আন্দোলনের অবিকল কিছু নয়বরং উল্টোটাই দেখা গেছেখাওয়া-দাওয়া, নানা সুযোগ সুবিধা ছাড়াও নিরাপত্তা দেয়া হচ্ছে চব্বিশ ঘণ্টাএ থেকে সরকার ফায়দা তুলতে চেয়েছে কিছুটা পেয়েছে এতে কোন সন্দেহ নেইসরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল এ ঘটনায় মানুষ সাময়িককালের জন্য হলেও হলমার্ক, ডেসটিনি, পদ্মা নিয়ে দুর্নীতি ভুলে গেছেসরকারের সীমাহীন দুর্নীতির কথা মানুষ এখন আলোচনা করছে নামেইনস্ট্রিম মিডিয়াও একই সুরে কথা বলছেদিন আগেও যারা সরকারের সমালোচনায় মুখর ছিল; সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- এসব মিডিয়া আরেকটা ওয়ান ইলেভেন তৈরি করতে চাচ্ছেএখন এই মিডিয়া কোরাস গাইছে এক সুরেযদিও কেউ কেউ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেনবলছেন, শাহবাগকে বিকল্প সরকার বানিয়ে তারা সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ নিতে চাচ্ছে  শেরেবাংলা একে ফজলুল হক যখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী তখন প্রতিদিনই তার সমালোচনা করতো কলকাতার আনন্দবাজার পত্রিকাএকদিন সকাল বেলা তার প্রাইভেট সেক্রেটারি এসে বললেন- স্যার, আজকে আনন্দবাজার পত্রিকা আপনার প্রশংসা করেছেশেরেবাংলা তখন বললেন- তাই নাকি? তাহলে তো মনে হয় আমি সঠিক পথে নেই
যাই বলুন না কেন, যেভাবেই মূল্যায়ন করুন না কেন, শেখ হাসিনা যে মস্ত বড় এক চাল চেলেছেন তা নিয়ে কি কারও মনে সন্দেহ আছে! যদিও কেউ বলছেন, তাদের মনে হয়- বর্তমান ছক ও কৌশল হাসিনা নির্ণয় করেননিকরলে এতোটা জগাখিচুড়ি হতো নাতৃতীয় পক্ষ ঢুকে পয়েন্ট অব নো রিটার্নে নিয়ে গেছে তাকেএখান থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন
হিসাবটা গোলমাল হয়ে গেল সাঈদীর ফাঁসির রায়ের মধ্য দিয়েদেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লো৫০ জনের মৃত্যুর সংবাদ এসেছেগুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৩শজনপুলিশও মারা গেছেএখানেই কি শেষ? বিদেশী সংবাদ মাধ্যমগুলো বলছে, শুরু হলো মাত্র সিএনএন বলেছে, স্থিতিশীলতার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশএক বাক্যে বাংলাদেশের মানুষ সবাই স্বীকার করবেনথমথমে অবস্থাবাংলাদেশ স্তব্ধ হয়ে গেছেঘরে ঘরে আতঙ্ক ছড়িয়েছে- কোন দিকে যাচ্ছে প্রিয় মাতৃভূমি জামায়াতবিরোধী ধর্মীয় সংগঠনগুলোও মাঠেব্লগার রাজীবের ব্লগের লেখা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেনবলছেন, একজন নাস্তিককে নিয়ে সরকার কেন মাতামাতি করছেসরকারপ্রধান কেন সবকিছু না জেনে তাকে জাতীয় বীর ঘোষণা করলেনতাদের আন্দোলন অবশ্য অনেকটা নিয়ন্ত্রিতসরকারের তরফে তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছেহাটহাজারীর জনপ্রিয় পীর সাহেবের সঙ্গেও যোগাযোগ স্থাপন করা হয়েছেফলাফল কি তা জানা যায়নিআতঙ্ক এমন একপর্যায়ে পৌঁছেছে, লোকজন মসজিদে যেতেও ভয় পাচ্ছে  অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন বলছেন, তারা কেন জামায়াতকে সমর্থন দিচ্ছেযুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, জামায়াতকে নিষিদ্ধ করা হলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবেআর তারা যদি আল কায়েদার পথ বেছে নেয় তখন অশান্ত হবে বাংলাদেশতাদের রয়েছে বুদ্ধি ও শিক্ষাতাদের পেছনে টাকার জোগান থাকবে নিরবচ্ছিন্নভাবেএ কারণেই যুক্তরাষ্ট্র আগাম সতর্ক করেছেবাস্তব অবস্থা কিন্তু তাইপাকিস্তান কাঁদছেআফগানিস্তান জ্বলেপুড়ে ছাইকেউ আমাদেরকে সেদিকে নিয়ে যাবার জন্য টানছে কিনা তা পর্যালোচনা করে দেখার সময় এসেছেক্রিকেটার কাম পলিটিশিয়ান ইমরান খান পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন- অনেক হয়েছেআসুন সবকিছু ভুলে গিয়ে পাকিস্তানকে রক্ষার জন্য ভাবিআমরা ভবিষ্যতের কথা চিন্তা করিভুলভ্রান্তি একপাশে রেখে তালেবানের সঙ্গেও কথা বলিবাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বময়অর্থনীতি নাজুক হতে চলেছেব্যবসা-বাণিজ্য স্থবিরবিদেশী বিনিয়োগ বন্ধএকমাত্র পুঁজি শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সসেটাও ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেসৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছে নাতবে মদিনা থেকে এক ধরনের পরামর্শ গেছে জেদ্দায়এর মধ্যে ইসলামী ব্যাংক বন্ধ করার দাবি এবং ব্যাংকটির স্বাভাবিক কাজকর্ম চালাতে বিঘ্ন ঘটানোয় আন্তর্জাতিক ১৪টি সংস্থার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার৮০ লাখ গ্রাহকের এই ব্যাংকটির ৪৫% বিনিয়োগ রয়েছে শিল্পখাতেবর্তমানে প্রায় ৪ হাজার শিল্প কারখানা এই ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছেসরকারকে এ ব্যাপারে চটজলদি সিদ্ধান্ত নিতে হবেতারা কি চান পরিষ্কার করতে হবে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছেপ্রধান বিরোধী দল বিএনপিও মাঠে নামতে যাচ্ছেতাদের কৌশল কি হবে তার কিছুটা পরিষ্কার হয়েছে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনেজামায়াতের হরতালের প্রতি সরাসরি সমর্থন না দিয়ে এক দিনের হরতাল কর্মসূচি দিয়েছেন আলাদা করেবলেছেন, পুলিশ যে গণহত্যা চালাচ্ছে এর দায় সরকারেররাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিএনপি ঘুমিয়ে ছিলঘুম থেকে উঠে দেখছে খেলাতো তাদের বাদ দিয়েই হচ্ছেযে খেলা হোক না কেন, পরিস্থিতি যে কোন সময় যে কোনদিকে মোড় নিতে পারে
বাতাসে নানা কথাই চাউর হয়ে গেছে ইতিমধ্যেইশেষ পর্যন্ত কি দাঁড়াবে তা বোধকরি রাজনীতির কারবারিরা জানেনশুধু জানেন না জনগণতাদের সামনে এক অনিশ্চিত অবস্থাছেলেমেয়েদের লেখাপড়া প্রায় বন্ধএকের পর এক হরতালে পরীক্ষার রুটিনও বদল হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রবণতা যে কোন সময়ের তুলনায় বেশিচালের দামে ঊর্ধ্বগতিআগে আন্দোলন হতো শহরকেন্দ্রিকএখন কিন্তু এই আন্দোলন গ্রামেও ছড়িয়েছেবৃহস্পতিবার অন্তত ৮টি স্থানে গ্রামের মানুষ যোগ দিয়েছে
সব কথার শেষ কথা হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে হবেমনে রাখতে হবে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাবঙ্গবন্ধু কিন্তু এমন বাংলাদেশ চাননি৭১ সালের আগে শত্রুমিত্র চেনা যেতপাকিস্তান ছিল শত্রুর কাতারেএখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাসতাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই  জামায়াতিদেরও বুঝতে হবে হিংসা হিংসারই জন্ম দেয়হিংসার পথে কোন সমাধান নয় যুদ্ধপরাধের প্রশ্নে জামায়াতকে বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে
Collection From Dailymanabzamin news paper.

No comments:

Post a Comment